Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে রাতের আঁধারে বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

২৬ বাংলা টিভি   06-May-2026   23

Photo

মহেশপুরে রাতের আঁধারে বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে,স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টা বাগানের গাছ কেটে, সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা তৈরি করেন।

ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, “সকালে জমিতে গিয়ে দেখি আমার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি, অভিযুক্তরাই এ কাজ করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারো এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করে, মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর  বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত