Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুর ৩৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ একজন আটক

২৬ বাংলা টিভি   05-May-2026   57

Photo

জামালপুর ৩৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ একজন আটক


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি,

জামালপুর ৩৫ বিজিবির বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।   

মঙ্গলবার (৫ মে) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকা থেকে তাঁকে আটক করেন।   

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বালিয়ামারী বিজিবির সদস্যরা রাজিবপুর সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে বিজিবির সদস্যরা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। 

ইয়াবা ট্যাবলেট গুলো জব্দ ও বহনকারীকে আটকের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত