Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সাবেক শিশু বিষয়ক কর্মকর্তার উদ্যোগে ৩৯ নং নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার

২৬ বাংলা টিভি   05-May-2026   38

Photo

ঝিনাইদহে সাবেক শিশু বিষয়ক কর্মকর্তার উদ্যোগে ৩৯ নং নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার


ঝিনাইদহ 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত ৩৯ নং সাবেক নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ প্রায় ৯ দশকের যাতায়াত সমস্যার অবসান হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ুব হোসেন রানা ব্যক্তিগত উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় এই কাঁচা রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) নবনির্মিত এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশের মাধ্যমে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই বিদ্যালয়েই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন আয়ুব হোসেন রানা। তৎকালীন সময় থেকেই বিদ্যালয়ে যাতায়াতের কোনো পাকা বা সুগম রাস্তা ছিল না। বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। এই কষ্ট লাঘবে তিনি অঙ্গীকার করেছিলেন যে, রাস্তা সংস্কার না করে তিনি পুনরায় বিদ্যালয়ে পা রাখবেন না। আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি রাজকীয়ভাবে রাস্তা দিয়ে হেঁটে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেন।

রাস্তাটি সংস্কারের বিষয়ে মোঃ আয়ুব হোসেন রানা জানান, এই মহতী কাজে তাকে বিশেষভাবে সহায়তা করেছেন তার পরম সুহৃদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া। এছাড়াও হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সার্বিক তদারকি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেছেন।

সাবেক এই কর্মকর্তা বলেন, "আলহামদুলিল্লাহ, আজ রাস্তার ওপর দিয়ে স্কুলে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা জানাই আমার রুমমেট স্নেহভাজন বাবুল মিয়াকে, যার ঐকান্তিক চেষ্টায় এটি সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই স্থানীয় এলাকাবাসীকে, যারা রাস্তার জন্য স্বতঃস্ফূর্তভাবে জমি দিয়ে সহযোগিতা করেছেন।"

বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এই রাস্তা সংস্কারের ফলে এখন থেকে কোমলমতি শিক্ষার্থীরা যেকোনো আবহাওয়ায় নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত