Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্থানীয় নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্তে নতুন তথ্য দিলেন উপদেষ্টা

২৬ বাংলা টিভি   05-May-2026   26

Photo

স্থানীয় নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্তে নতুন তথ্য দিলেন উপদেষ্টা


নিউজ ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষ দিকে শুরু হবে এবং তা শেষ হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেন, উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে আছেন, তাদের ক্ষেত্রে কোনো কোনো ঘটনায় অভিযোগ গণহত্যার চেয়েও গুরুতর বলে দাবি করা হচ্ছে। তবে বর্তমান সরকারের অবস্থান হলো—কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন, সে বিষয়ে সরকার সতর্ক ও সক্রিয় রয়েছে।

উপদেষ্টা আরও জানান, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে বলেও সরকারের পর্যবেক্ষণ রয়েছে।

হামের টিকা কর্মসূচি নিয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় এক কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনার আশা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩০০ শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তিনি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে টিকা সরবরাহে কোনো সংকট থাকবে না বলে আশ্বাস দেন।

টিকা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়, এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত