Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম চট্টগ্রাম

চার বছর পর মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

২৬ বাংলা টিভি   16-Oct-2025   71

Photo

চার বছর পর মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত


চট্টগ্রাম সংবাদদাতা:

চার বছর পর মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। জানা গেছে, চার বছর আগে ৩৯ হাজার ইয়াবাসহ ধরা পড়েছিলেন তারা। বিচার শুরুর পর ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এদিন এ রায় ঘোষণা করে। দণ্ডিত দুই আসামি জামিনে বের হয়ে পলাতক আছে বলে আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং সহকারী মো. আজিজুল হক (২৯)। জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে; আর আজিজুলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি ইউনিয়নের সিজারিঘোনা গ্রাম, তার বাবার নাম মৃত সৈয়দ আলম।

মামলার নথি থেকে জানা যায়, কাভার্ডভ্যানে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ই-য়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই জায়গাতেই কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ডভ্যান থেকে লুকানো ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৭ এর সদস্য এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০২২ সালের ৯ জানুয়ারি। এই মামলায় আদালত ২০২২ সালের ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও আছে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত