সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ১৫ লাখ টাকার গাঁজাসহ নারী গ্রেফতার, সহযোগী পলাতক
২৬ বাংলা টিভি 04-May-2026 14
নড়াইলে ১৫ লাখ টাকার গাঁজাসহ নারী গ্রেফতার, সহযোগী পলাতক
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পাখিমারা গ্রামে অভিযান চালায়। অভিযানে রুচিয়া বেগমের ঘরের খাটের নিচ থেকে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, এই মাদক ব্যবসার সঙ্গে একই গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) জড়িত। তবে অভিযানের সময় বিপুলকে খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপ-পরিচালক গোলক মজুমদার আরও জানান, আটক নারী ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।#
news@26banglatv.com