Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীর গ্রীনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

২৬ বাংলা টিভি   02-May-2026   49

Photo

ঈশ্বরদীর গ্রীনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু


 পাবনা প্রতিনিধি :                                                                                                                                                                                                                                     

পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট সংলগ্ন এলাকায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর গ্রিন সিটি আবাসিক এলাকায় ব্যায়াম করতে গিয়ে চুরকিন ভ্লাদিমির (২৫) নামে  এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রিন সিটিতে ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির (২৫) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে গ্রিন সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানার হিমঘরে সংরক্ষণ করেছে। শনিবার (২ মে) ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চুরকিন ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটম টেকনিক্যাল এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত