Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এনজিও ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   02-May-2026   49

Photo

সিরাজগঞ্জে এনজিও ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর ঋণের ৫০ হাজার টাকার মধ্যে বাকি থাকা ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামক একটি এনজিও  থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণের মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ২৫ হাজার টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত বাধ্যবাধকতা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর রাতে তাকে পুলিশ হেফাজতে রেখে আজ শুক্রবার সকালে  তাকে আদালতের পাঠানো হয়েছে।
এদিকে জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক দাবি করেন, ঋণের একটি অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং চাকরিকালীন সময়ে জমা রাখা জামানতের অর্থ ঋণের সঙ্গে সমন্বয়ের অনুরোধ করা হলেও তা করা হয়নি। বরং সাদা চেকের ভিত্তিতে তার স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত