Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুরের ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি- রপ্তানি!

২৬ বাংলা টিভি   02-May-2026   59

Photo

জামালপুরের ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি- রপ্তানি!


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :  

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। 

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ও সরকারি ছুটির দিন শনিবার এই বন্দরে বন্ধ থাকবে সকল আমদানি- রপ্তানি।

জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল বন্দর। এই বন্দর দিয়ে ৩৪ টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এখানে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়। 

তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময় বন্দরে আমদানি বন্ধ থাকে। 

গত দুই মাস থেকে ফের সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম। 

বর্তমানে সরকারি ছুটি ব্যাতীত সব দিনই আমদানি রপ্তানি হচ্ছে। 

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত