Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালী, কলাপাড়ায় নারী পুলিশ সদস্য ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   02-May-2026   50

Photo

পটুয়াখালী, কলাপাড়ায় নারী পুলিশ সদস্য ঝুলন্ত মরদেহ উদ্ধার


পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী  মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া পুলিশ। শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার ফ্লাটের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্তকৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। এছাড়া সে পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা,  তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকায় আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় একটি ফ্লাটে ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি কথা কাটাকাটি  হতো। রাত ১.৩০ মিঃ দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে। 

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মানসিক শান্তনা দেয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত