Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   01-May-2026   30

Photo

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ: 

ঝিনাইদহের মহেশপুরে হয়ে গেলো মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ও ক্রীড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে উপজেলার অডিটরিয়াম মাঠে এ খেলার আয়োজন করে তন্ময় স্পোর্টিং ক্লাব। এতে মুখোমুখি হয় যশোরের হজরত আলী ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৪ টায় শুরু হয় প্রতিযোগিতা। চলে আক্রমন পাল্টা আক্রমন।

খেলার শুরু থেকেই দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত রক্ষণভাগের দৃঢ়তায় গোল আদায় করতে ব্যর্থ হয় উভয় দল।

নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য ড্রতে শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে যশোরের হজরত আলী ফুটবল একাদশ ৩-২ গোলে চুয়াডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

মাদকের ভয়াবহতা থেকে যুবদের দূরে রাখতে ও তাদের সুস্থ বিনোদনের মাধ্যমে ক্রীড়ামুখী করে তুলতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত