Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

২৬ বাংলা টিভি   16-Oct-2025   43

Photo

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও দোয়া করেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত নেতাদের কবরস্থানে গিয়ে দোয়া করেন। মুর্শিদা জামান ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ম-লীর সদস্য, সাবেক চার বারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী।  এদিন তিনি বিএনপি নেতা আয়নাল হাসান, আনারুল ইসলাম উলফা, মোস্তফা আব্দুল জলিল, রবিউল ইসলাম নবী, সাত্তার কমিশনার, মনা কমিশনার, ইসমাইল কমিশনার ও আব্দুল মান্নানের কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান, ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ, মমিন হোসেন, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন ও পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত