Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ

২৬ বাংলা টিভি   28-Apr-2026   26

Photo

নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ


নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে  'মাঠ দিবস' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৮ এপ্রিল) দুপুরে  ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্স-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নলদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের  উপ-পরিচালক মোঃ আরিফুর রহমান বলেন, "দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদে এগিয়ে আসতে হবে। অ্যারাইজ ব্র্যান্ডের ধানগুলো বিশেষ করে পাতা পোড়া রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।"
বায়ার ক্রপ সায়েন্স-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষিবিদ চন্দন কুমার মিত্র, কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ হাবিবুর বাসার,  মাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৬৫৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান-১ জাতের ফলন প্রদর্শনী করা হয়। স্থানীয় কৃষক অসিত বকশী এবং বাপ্পি বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য কৃষকরা এই ধানের ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানান, এই ধানগুলোর চাল চিকন ও সুস্বাদু এবং ঝড়-বৃষ্টিতে গাছ হেলে পড়ে না। ফলে লোহাগড়ার কৃষকদের মাঝে এই হাইব্রিড জাতগুলো চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করেন।#
 


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত