Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ফুলের রাজধানীসহ যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলা বিএনপির অভ্যর্থনা-ফুলেল শুভেচ্ছা

২৬ বাংলা টিভি   27-Apr-2026   30

Photo

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ফুলের রাজধানীসহ যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলা বিএনপির অভ্যর্থনা-ফুলেল শুভেচ্ছা


তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর):

প্রধানমন্ত্রী তারেক রহমানের উলাশীর ঐতিহাসিক খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি 

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা অংশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে  উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

(২৭এপ্রিল) সোমবার সকাল থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের উৎসুক সাধারণ হাজার হাজার নারী-পুরুষ  উপজেলার প্রবেশদ্বার নতুনহাট লাউজানি থেকে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক বরাবর অত্যন্ত শৃঙ্খলিত দীর্ঘ লাইনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। বেলা সোয়া ১১টায় পূর্বনির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঝিকরগাছা উপজেলায় প্রবেশের সাথে সাথে উপজেলাবাসীর কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণের দেখা মেলে। 

ঝিকরগাছা পৌরশহরসহ মহাসড়কের দু'ধারে অবস্থানরত নারী-পুরুষ বিভিন্ন ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাতনেড়ে অভ্যর্থনার জবাব দেন। 

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফুলের রাজধানীখ্যাত গদখালীতে অবস্থান নেন। ফুলের রাজধানী খ্যাত গদখালী বাজারে ফুল চাষি ও ব্যবসায়ী কল্যান সমিতির পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী সুসজ্জিত ফুলের মঞ্চ ও তোরণ করা হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার ফুলচাষি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো হয়। 

এসময় সংরক্ষিত আসনের চুড়ান্ত মনোনীত ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, দলের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সহ-সভাপতি খোরশেদ আলম,মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার,  পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজনসহ উপজেলার ১১ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত