খেলা
রাকিবের গোলে সান্ত্বনার ১ পয়েন্ট বাংলাদেশের
২৬ বাংলা টিভি 15-Oct-2025 51
রাকিবের গোলে সান্ত্বনার ১ পয়েন্ট বাংলাদেশের
ক্রিড়া প্রতিবেদক:
জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ মুহূর্তে রাকিবের গোলে ভর করে কোনো রকম ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে হামজা-জামালদের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউ ওর। আর শেষ দিকে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিব।
এদিন শুরুতে দুই দলই নিজেদের রক্ষণভাবে বেশি মনোযোগ দিয়েছিল। ফলে প্রথম ১০ মিনিটে বল দখলে স্বাগতিক হংকং ৫৪ শতাংশ এবং বাংলাদেশের ৪৬ শতাংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর চাপ বাড়ায় স্বাগিতকরা।
প্রায় একই ধাঁচের ফুটবল খেলছে। তবে এখনও পর্যন্ত আক্রমণে তেমন কোনো বিপজ্জনক সুযোগ তৈরি করতে পারেনি। বল দখলে অবশ্য স্বাগতিক হংকং সামান্য এগিয়ে—৫৪ শতাংশ। বাংলাদেশের ৪৬ শতাংশ।
২৬ মিনিট বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে একটা ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে ভুল করেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। বিপদমুক্ত করেছেন দলকে।
৩৬তম মিনিটে বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ফার্নান্দোকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। সঙ্গে সঙ্গেই তারিককে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর গোল পরিশোধ করতে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন হামজারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারছিল না তারা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হংকং।
news@26banglatv.com