সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
বজ্রপাতে সিরাজগঞ্জে দুই কৃষকের মৃত্যু
২৬ বাংলা টিভি 26-Apr-2026 33
বজ্রপাতে সিরাজগঞ্জে দুই কৃষকের মৃত্যু
ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে পৃথক দুই ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।
তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের কৃষক আব্দুল হামিদ (৫০) বৃষ্টির মধ্যে নিজ এলাকার মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম।
অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন গ্রামের হাসান আলী (২৪) বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশী নেজবার আলী জানান, বজ্রপাতটি ছিল হঠাৎ ও প্রবল।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এবং রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
news@26banglatv.com