Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

২৬ বাংলা টিভি   15-Oct-2025   79

Photo

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
”হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।  

কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কালীগঞ্জ অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই এক ধোয়া শিক্ষন প্রদর্শনী করা হয়। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষন করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা জেসমিন আরার ব্যবস্থাপনায় এ অনুষ্টানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক প্রতিনিধিসহ পরিষদের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত