Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম চট্টগ্রাম

চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

২৬ বাংলা টিভি   25-Apr-2026   53

Photo

বিএনপি নেতা কেফায়েত(বামে), সহযোগী সিডি বাবলু(ডানে)। ছবিঃ সংগৃহীত


নিউজ ডেস্ক:

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কেফায়েতসহ তার সহযোগীদের বিরুদ্ধে।  গত ২৩ এপ্রিল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলেপাড়ার বাসিন্দা হরিধন সর্দারের বাড়ির লাল মোহন সর্দারের ছেলে মনহরি দাসের স্ত্রীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তার স্বামী বিদেশে থাকায় ওই নারী বাড়িতে একাই অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় এক বিএনপি নেতা কেফায়েতের নেতৃত্বে সিডি বাবলুসহ কয়েকজন অস্ত্রসহ জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং রাতের মধ্যেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বিএনপি নেতা ও রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠ হওয়ায় ভয় ও চাপে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এলাকাবাসীর দাবি, ঘটনাটি প্রকাশ পেলে সাক্ষ্য দিলে একই ধরনের পরিণতির মুখে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এতে পুরো জেলেপাড়ায় এক ধরনের ভীতিকর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ভুক্তভোগী নারীও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং ভয়ের কারণে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।

অভিযোগ রয়েছে, স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের সামনেই ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন, বিষয়টি আগেই নিষ্পত্তি করা হয়েছে, এতে অসন্তোষ দেখানোর কোনো সুযোগ নেই। এতে করে ঘটনার স্বচ্ছ তদন্ত ও বিচার নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত