সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে মাদক-চোরাচালান জব্দ, কড়াকড়ি নজরদারি
২৬ বাংলা টিভি 23-Apr-2026 27
মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে মাদক-চোরাচালান জব্দ, কড়াকড়ি নজরদারি
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান ও নজরদারি আরও জোরদার করেছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে আসামীবিহীন ১৩২ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়। এর আগে ২৩ এপ্রিল ভোররাতে শ্যামকুড় বিওপি’র আওতায় মাইলবাড়িয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ১১৫০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। একই সঙ্গে তেল পাচার রোধে মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গত ১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অভিযানে ৮৭ লিটার ডিজেল ও ৭ লিটার ভোজ্য তেল জব্দের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি জানায়, প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরু পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে অভিযান আরও জোরদার থাকবে।
news@26banglatv.com