Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালেই যমুনায় তলিয়ে গেল আনসারের অস্ত্র

২৬ বাংলা টিভি   15-Oct-2025   52

Photo

মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালেই যমুনায় তলিয়ে গেল আনসারের অস্ত্র


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে অংশ নিতে গিয়ে যমুনা নদীতে তলিয়ে গেছে এক আনসার সদস্যের শটগান। ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় টানা তিন দিন ধরে উদ্ধার অভিযান চলছে, তবে এখনো অস্ত্রটি উদ্ধার সম্ভব হয়নি। আজ বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলছে ৪ সেপ্টেম্বর থেকে। এরই অংশ হিসেবে গত সোমবার (১৩ অক্টোবর) সকালে চৌহালীর উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় অভিযান চালাচ্ছিল উপজেলা প্রশাসনের একটি দল। এ সময় ইউএনও মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় দায়িত্বে থাকা আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের হাতে থাকা শটগানটি নদীতে পড়ে যায়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, অভিযানের একপর্যায়ে হঠাৎ স্পিডবোটটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সঙ্গে থাকা সবাই নদীতে পড়ে গেলেও পাশের নৌকা থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে আনসার সদস্য তাবিউর রহমানের শটগানটি তলিয়ে যায় গভীর পানিতে।

তিনি আরও বলেন,ঘটনার পরপরই টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনুসন্ধান চলছে। প্রয়োজনে নৌবাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দলনেতা রবিউল ইসলাম জানান, নদীর প্রবল স্রোত ও গভীর পানির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অস্ত্রটি না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত