Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গুপ্ত’ নিয়ে উত্তেজনা ছড়ালো সংসদে

২৬ বাংলা টিভি   23-Apr-2026   25

Photo

গুপ্ত’ নিয়ে উত্তেজনা ছড়ালো সংসদে


নিউজ ডেস্ক:

সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা সংসদে দেয়া বক্তব্যে ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করায় এর প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় চলমান সংসদ অধিবেশনে  রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে এসব কথা বলেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা।

চট্টগ্রাম সিটি কলেজে গতকাল সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন— কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, ‘গুপ্ত’। ছাত্রদল লিখেছে     ‘গুপ্ত’। সেই জন্যই তারা ‘গুপ্ত’ শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে।

বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে ওয়াদুদ ভুঁঞা বলেন, ‘বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না’।

তিনি আরও বলেন, ‘৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালে জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারেনি বলে আজ সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে’।

এর জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভেতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না মানে কী? তিনি কি উসকে দিচ্ছেন জনগণকে? বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না’।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত