Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের মালোপাড়ায় কাটল দীর্ঘদিনের অচলাবস্থা: খুলছে চলাচলের রাস্তা

২৬ বাংলা টিভি   22-Apr-2026   42

Photo

নড়াইলের মালোপাড়ায় কাটল দীর্ঘদিনের অচলাবস্থা: খুলছে চলাচলের রাস্তা


অবরুদ্ধ থাকা ২৫টি সংখ্যালঘু জেলে পরিবারের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত হলো

মোস্তফা কামাল,নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নিয়ে সৃষ্ট বিরোধের অবসান ঘটেছে। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে আজ বুধবার সকাল থেকে বিতর্কিত প্রাচীর অপসারণের কাজ শুরু হচ্ছে। এতে অবরুদ্ধ থাকা ২৫টি সংখ্যালঘু জেলে পরিবারের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর এই সমঝোতা হয়। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর নির্দেশনা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালামের তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন। ব্যারিস্টার দেদার-ই-এলাহী তার নির্মিত সীমানা প্রাচীরটি নিজ উদ্যোগে সরিয়ে নেবেন। মালোপাড়ার সাধারণ মানুষের স্থায়ী যাতায়াতের জন্য তিনি প্রয়োজনীয় জমি ছেড়ে দেবেন। আইনি জটিলতা বা সামাজিক দ্বন্দ্ব এড়িয়ে আলোচনার মাধ্যমেই এই সমস্যার চূড়ান্ত সমাধান নিশ্চিত করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, এমপি মহোদয় ও জেলা প্রশাসকের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি। উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে রাজি হওয়ায় সমাধান সম্ভব হয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন,"বিষয়টি জানার পর থেকেই আমি জেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 
মালোপাড়ার বাসিন্দা সুশান্ত বিশ্বাস সন্তোষ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন পর আমাদের সমস্যার সুন্দর সমাধান হলো। চলাচলের জন্য জায়গা দেওয়ার সিদ্ধান্তে আমরা সবাই খুশি।
অন্যদিকে, ব্যারিস্টার দেদার-ই-এলাহী নিশ্চিত করেছেন যে, আজ বুধবার সকাল থেকেই শ্রমিকরা প্রাচীর অপসারণের কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, লক্ষ্মীপাশা মৌজার একটি জমি দীর্ঘদিন ধরে স্থানীয়রা চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন। গত ১৬ এপ্রিল সেখানে প্রাচীর নির্মাণ করা হলে মালোপাড়ার জেলে পরিবারগুলো পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রশাসন দ্রুত হস্তক্ষেপে বিষয়টি নিরসন করে।
সভায় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, সহকারী কমিশনার (ভূমি) সুম্মিতা সাহা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু,সংসদ সদস্যের প্রতিনিধি লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত