সারা বাংলা খুলনা ঝিনাইদহ
হরিনাকুণ্ডুতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর নগ্ন হামলা এবং তিনদফা অধিকার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
২৬ বাংলা টিভি 15-Oct-2025 42
হরিনাকুণ্ডুতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর নগ্ন হামলা এবং তিনদফা অধিকার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর নগ্ন হামলাসহ তিন দফা অধিকার বাস্তবায়নের দাবিতে হরিনাকুণ্ডুতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বুধবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা মোড়ের দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় মাওঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ ফোরামের আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলায় এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং সহায়ক স্টাফগন অংশ গ্রহন করেন।
শিক্ষক কর্মচারীদের এই সতঃস্ফূর্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী,সহকারী অধ্যাপক মাহাবুব মোরশেদের শাহীন, প্রভাষক আনিচুর রহমান, মাস্টার বাবুল হোসেন, প্রধান শিক্ষকদের মধ্যে মাসুদুল হক টিটু, নিয়ামত আলী, জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষকদের মধ্যে মাস্টার ইদ্রিস আলী, মাওঃ আব্দুল মুজিদ, আবুল কাশেম মাস্টার, সাইফুর রহমান বাদল, রুখসানা বেগম প্রমূখ।মানববন্ধনে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজ থকে শতশত শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করেন।
এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির জাতীয় দাবী অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার উদ্যেগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
news@26banglatv.com