Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

২৬ বাংলা টিভি   21-Apr-2026   38

Photo

ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী। এরআগে সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান সোহাগ (২৫) নামের এক যুবক।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেইটে পৌঁছালে ৩৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ওই নারীর শরীর থেকে ২টি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। 

অন্যদিকে, গেল সোমবার রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তার শরীর থেকেও ১টি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত