Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় মিথ্যা মামলার জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি

২৬ বাংলা টিভি   19-Apr-2026   34

Photo

শার্শায় মিথ্যা মামলার জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি


​নিজস্ব প্রতিবেদক, বাগআঁচড়া  (যশোর) :

রুপা চোরাচালানকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি ও টাকা আদায়ের জেরে যশোর শার্শার রুদ্রপুর গ্রামের শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ধরে এনে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার সকালে শার্শার রুদ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার শরিফুল ও অভিযুক্ত আতিকুর রহমান উভয়েই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রুদ্রপুর গ্রামের ছাফেদ আলীর ছেলে শরিফুল ইসলাম  একই গ্রামের নওশের আলীর ছেলে আতিকুর রহমানের বিরুদ্ধে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় ১৫ লাখ টাকা পাওনার দাবিতে একটি মামলা দায়ের করেন। আতিকুরের পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে শরিফুল তখন এই মিথ্যা মামলাটি করেছিলেন এবং জোরপূর্বক ১৫ লাখ টাকা আদায় করেছিলেন। আতিকুর রহমান একজন বিএনপি কর্মী হওয়ায় সে সময় আইনি বা সামাজিকভাবে কোনো বিচার পাননি বলে তার ঘনিষ্ঠজনরা জানান।

শরিফুলের পিতা ছাপেদ আলী জানান রাজমিস্ত্রী্রির কাজে যাওয়ার সময় রবিবার  সকালে আতিকুর রহমান ও তার সহযোগীরা শরিফুল ইসলামকে ধরে নিয়ে বাজারে আসেন ও তাকে খুটির সাথে বেধে রেখে ক্ষতি পুরন। দাবি করে। এসময় তাকে শারীরিকভাবে মারধর করা হয়। আতিকুর রহমান জানান, সে সময় মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় করার কারনে তার কাছে টাকা চাওয়া হয়।  এনিয়ে দুজনের ভেতর কথাকাটাটি ও ধাক্কা ধাক্কি হয়।


এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মারপিটের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত