Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

২৬ বাংলা টিভি   15-Oct-2025   40

Photo

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত


 ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার সকালে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওলিউর রহমান। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।সেসময় বক্তারা বলেন, আত্মহত্যা একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। হতাশা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, আর্থিক সংকটসহ নানা কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। 

বক্তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হবে। বিষণ্নতা বা মানসিক সংকটে থাকা মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে হবে—এমন উদ্যোগ নিতে হবে সমাজের প্রতিটি স্তরে।

অনুষ্ঠানের শেষে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত