Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগ সম্পন্ন: চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব

২৬ বাংলা টিভি   19-Apr-2026   37

Photo

নড়াইলে কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগ সম্পন্ন: চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে 'কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগ ।  টুর্নামেন্টের ফাইনালে ওয়ারী ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ওয়ারী ক্লাব ১১-১ গোলে সিটি ক্লাবকে পরাজিত করে। পুরো ম্যাচে ওয়ারী ক্লাবের আধিপত্য ছিল লক্ষণীয়। অন্যদিকে, রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সিটি ক্লাবকে।
গত ১৫ এপ্রিল এক বর্ণাঢ্য র‌্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে লিগের শুভ উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহাসিন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক, কৃষ্ণপদ দাস,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, তরিকুল ইসলাম শান্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও টি এম রাহাসিন কবির বলেন:"ক্রীড়াঙ্গনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের উচিত নিয়মিত খেলাধুলায় মনোযোগী হওয়া। ফুটবল, ক্রিকেট ও হ্যান্ডবলের মতো খেলার মাধ্যমেই আগামীর দক্ষ খেলোয়াড় তৈরি হবে। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা বজায় রাখে না, বরং মাদক ও অপরাধ প্রবণতা থেকেও সমাজকে দূরে রাখে।
 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত