Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

নিহতর ছবি চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

২৬ বাংলা টিভি   17-Apr-2026   42

Photo

নিহতর ছবি চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা


রাজশাহী প্রতিনিধি :

 রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল।

থানা পুলিশ জানায়, পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে, নেশার জন্য টাকা না পেয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং উত্তেজিত অবস্থায় গণধোলাই দিয়ে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়রা অভিযুক্তকে আটক ককরা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত