Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে রহস্যঘেরা মৃত্যু: হাঁটু পানির পুকুরে মিলল দুই শিশুর লাশ

২৬ বাংলা টিভি   17-Apr-2026   36

Photo

নাসিরনগরে রহস্যঘেরা মৃত্যু: হাঁটু পানির পুকুরে মিলল দুই শিশুর লাশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর কবরস্থান সংলগ্ন একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি তৈরি হয়েছে রহস্যের আবহ।

নিহতরা হলো চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮)। তারা দুজনই উপজেলার চাতলপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা প্রতিবেশী এবং ঘনিষ্ঠ খেলার সাথী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশু দুজন নিখোঁজ হয়। তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রতনপুর কবরস্থান সংলগ্ন একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তারা অবগত রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার অন্যতম উদ্বেগজনক দিক হলো—স্থানীয়দের দাবি অনুযায়ী, শিশু দুজনই সাঁতার জানত। এছাড়া যে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটির পানির গভীরতাও খুব বেশি নয়, প্রায় হাঁটু সমান। ফলে কীভাবে এমন মৃত্যু ঘটল, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।

এদিকে, এই অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন শোকাহত পরিবার ও স্থানীয়রা।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত