Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সূর্যোদয় থেকে শুরু করে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম।

২৬ বাংলা টিভি   15-Oct-2025   39

Photo

সূর্যোদয় থেকে শুরু করে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম।


প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ সূর্যোদয়ের সাথে সাথে শুরু করছেন গণসংযোগ,আর শেষ করছেন গভীর রাতে।

বুধবার সকাল ৬টায় কালীগঞ্জের পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রাম থেকে শুরু হয় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের গণসংযোগ তারপর তিনি উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বাজারে দুপুরে এবং বিকাল থেকে উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি বাজার, রঘুনাথপুর বাজার, মান্দারবাড়িয়া বাজার এবং পরে ধোপাদির বাজারে রাত ৯ টায় গণসংযোগ শেষ করেন। গণসংযোগে হামিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার  ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে সাধারণ ভোটারদের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষের জন্য ভোট ভিক্ষা করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কৃষকদলের আহবায়ক ফুরকান, পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর হোসেন, উপজেলা জাসাস এর আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস সহ স্ব স্ব স্থানের বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত