Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দিবে ইরান

২৬ বাংলা টিভি   16-Apr-2026   23

Photo

হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দিবে ইরান


আন্তর্জাতিক ডেস্ক:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও কঠোর নজরদারির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি নিজেদের ‘পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে তাদের যুদ্ধজাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। হামলার পর তেহরান প্রণালিটি কার্যত বন্ধ করে দেয়, আর এর জবাবে মার্কিন নৌবাহিনী সেখানে কঠোর অবরোধ আরোপ করে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করেন।

তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প কি হরমুজ প্রণালিতে ‘পুলিশের ভূমিকা’ পালন করতে চান, নাকি এটি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনীর আসল কাজ?

তিনি আরও সতর্ক করে বলেন, অবরোধ কার্যকর রাখতে প্রণালিতে মোতায়েন থাকা মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলাতেই ডুবে যেতে পারে।

মোহসেন রেজাই ইরানের সামরিক অঙ্গনের একটি পরিচিত ও প্রভাবশালী নাম। তিনি ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার-ইন-চিফ। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি এই বাহিনীর নেতৃত্ব দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির অনুরোধে তিনি অবসর থেকে ফিরে এসে আবারও সক্রিয় হয়েছেন এবং বর্তমানে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত