Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

৩৪ বছর পর মুখোমুখি ইসরাইল-লেবাননের শীর্ষ নেতারা

২৬ বাংলা টিভি   16-Apr-2026   29

Photo

৩৪ বছর পর মুখোমুখি ইসরাইল-লেবাননের শীর্ষ নেতারা


আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগের আভাস মিলেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করতে যাচ্ছেন ইসরাইলের নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এই উদ্যোগকে বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প লিখেছেন, ইসরাইল ও লেবাননের মধ্যে উত্তেজনা কমাতে একটি ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রায় ৩৪ বছর পর দুই দেশের শীর্ষ নেতারা মুখোমুখি আলাপে বসতে যাচ্ছেন, যা বৃহস্পতিবারই অনুষ্ঠিত হওয়ার কথা।

যদিও এই আলোচনায় কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে এই সংলাপ হতে পারে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা শীর্ষ পর্যায়ে হয়নি। ফলে তিন দশকের বেশি সময় পর এই প্রথমবারের মতো সর্বোচ্চ পর্যায়ে সরাসরি যোগাযোগ হতে যাচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। শুরু থেকেই লেবানন স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে।

অন্যদিকে, ইসরাইল হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে।

দীর্ঘ বিরতির পর এই উচ্চপর্যায়ের সংলাপকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে দেখছেন ট্রাম্প।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত