Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   16-Apr-2026   17

Photo

মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেনের  সাথে, মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা হল রুম সভাকক্ষে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সহকারী কমিশনার( ভূমি) ইশতিয়াক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান,প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম, কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ। সভায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, মহেশপুর বাসির সার্বিক কল্যাণে প্রধান অতিথির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা পেশ করেন, সেই আলোকে প্রধান অথিতি জেলা প্রশাসক নোমান হোসেন বলেন,মহেশ পুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি কার্যালয়ের বিষয়ে কথা বলেছেন, সেই সাথে খাল খনন, কপোতাক্ষ নদ, বিভিন্ন বিল, বাওড় সংস্কার, তিনি চোরা চালান, মাদক নির্মূল এর বিষয়ে জিরো টলারেট ঘোষণা করেন এবং পুলিশ প্রশাসন, বিজিবি (বর্ডার গার্ড) এবং এলাকাবাসীকে সার্বিকভাবে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান, সেই সাথে এলাকাবাসীর দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত