Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

ধর্ষণ চেষ্টা মামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী কারাগারে

২৬ বাংলা টিভি   10-Apr-2026   43

Photo

ধর্ষণ চেষ্টা মামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী কারাগারে


নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যালয়ের এক নৈশপ্রহরীর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। শুক্রবার এ মামলায় নৈশপ্রহরী কে কারাগারে পাঠায় আদালত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত শাহজাহানকে আটক করে। খবর পেয়ে পুলিশ নৈশ্যপ্রহরীকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার শিশুটির নানী বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। 

শুক্রবার বিকালে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান ধর্ষণ চেষ্টা মামলায় নৈশ্যপ্রহরী শাহজাহানকে নেত্রকোনা আদালতের পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও মামলার এজহার সূত্রে জানা গেছে, দুর্গাপুর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই মেয়েটি নানীর কাছে থাকত। ভুক্তভোগী শিশুটি বৃহস্পতিবার বিদ্যালয় থেকে এসে বাড়ির অন্য এক শিশুর সাথে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের খেজুর গাছ থেকে খেজুর কুড়াতে যায়। এসময় বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহজাহান ও তার এক সহযোগী শিশু দুটিকে দেখে ডাকতে থাকে। শিশু দুটি যেতে অস্বীকৃতি জানায়। এরপর শাহজাহান ওই শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে শুকনো দিঘির (পুকুর) ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন শুরু করে। এ সময় দুই শিশুর চিৎকারে আশপাশের মানুষ ছুটে যায়। পরে স্থানীয়রা শাহজাহানকে আটক করে। খবর পেয়ে পুলিশ শাহজাহানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাহানের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার শাহজাহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

প্রতিবেশী এক নারী জানান, শাহজাহানের স্ত্রী ও চার সন্তান রয়েছে। নিয়মিত মাদক সেবন করে সে। অমানুষিক নির্যাতনের কারণে মাস খানেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।

ভুক্তভোগী শিশুর নানী বলেন, শাহজাহান আমার নাতির ইজ্জতের উপর হাত দিছে। আমার নাতির সাথে এমন আচরনের উপযুক্ত বিচার চাই। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টায় শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত