সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক সদর উদ্দিন বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে
২৬ বাংলা টিভি 10-Apr-2026 40
কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক সদর উদ্দিন বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:
ঝিনাইদহ কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক সদর উদ্দিন বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
মরহুম সদর উদ্দিন বিশ্বাস কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাবেক সভাপতি ও কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন,ঝিনাইদহ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক, প্রবিণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির উপদেষ্টা ছিলেন।
সদর উদ্দিন বিশ্বাস ১৯৫৪ সালের ২৭ শে মার্চ কালীগঞ্জ ফয়লা গ্রামে জন্মগ্রহণ করেন ও ২০২৪ সালের ১১ এপ্রিল নিজ বাড়িতে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুম্মাবাদ কালীগঞ্জ উপজেলার ১০ টি মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দুপুর ২ টার সময় মরহুম
কবর জিয়ারত করা হয়।
এছাড়াও মরহুমের
আত্মার মাগরিফাত কামনাই কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির অফিসে আসরবাদ এবং মোটর মালিক সমিতির অফিসে মাগরিববাদ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সদর উদ্দিন বিশ্বাসের সন্তান বিশিষ্ট ব্যবসায়িক ও সাংবাদিক শিবলুজ্জামান তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
news@26banglatv.com