Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

প্লাস্টিকের হেলমেট দেখলেই ভাঙছে পুলিশ

২৬ বাংলা টিভি   09-Apr-2026   46

Photo

প্লাস্টিকের হেলমেট দেখলেই ভাঙছে পুলিশ


নিউজ ডেস্ক:

রাজধানীতে সড়কে চলাচলের সময় মোটরসাইকেল আরোহীদের মাথায় নিম্নমানের প্লাস্টিক হেলমেট দেখলেই তা ভেঙে দিচ্ছে পুলিশ। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এলাকায় ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীর নেতৃত্বে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী ট্রাফিক পুলিশের জরিমানা বা আইন এড়ানোর উদ্দেশ্যে দায়সারাভাবে অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু সড়ক দুর্ঘটনার সময় এসব হেলমেট কোনো সুরক্ষা দিতে পারে না। বরং অনেক ক্ষেত্রে হেলমেট ভেঙে আরোহীর মাথা ও চোখে বিদ্ধ হয়ে গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিপরীতে, মানসম্মত ও অনুমোদিত হেলমেট জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

ডিসি মিজানুর রহমান শেলী বলেন,হেলমেটের ব্যবহার কেবল আইন মানা কিংবা জরিমানা এড়ানোর জন্য নয়। বরং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। জীবন বাঁচাতে সবাইকে ‘ভুয়া’ ও অনিরাপদ প্লাস্টিক হেলমেট বর্জন করে অনুমোদিত ও সার্টিফাইড হেলমেট ব্যবহারের আহ্বান জানান তিনি।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত