Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা থেকে নিউজিল্যান্ডের পর্যটকদের উদ্ধার করল কোস্ট গার্ড

২৬ বাংলা টিভি   09-Apr-2026   45

Photo

সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা থেকে নিউজিল্যান্ডের পর্যটকদের উদ্ধার করল কোস্ট গার্ড


কক্সবাজার প্রতিনিধি: 

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে সমুদ্রপথে ভ্রমণরত নিউজিল্যান্ডের একদল পর্যটকের ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। তবে কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে তারা প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক মি. জন এডওয়ার্ড পাডনি তাঁর পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণে বের হওয়ার উদ্যোগ নেন।

বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পাসপোর্ট যাচাইয়ে দেখা যায়, তাদের পাসপোর্টের মেয়াদ গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে উত্তীর্ণ হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংবাদ পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দক্ষতার সঙ্গে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে পর্যটকদের কাছে হস্তান্তর করা হয়। 

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। 

তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলছে। উদ্ধারের পর মি. জন এডওয়ার্ড পাডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত