Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শামীমা ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যু

২৬ বাংলা টিভি   09-Apr-2026   23

Photo

ঝিনাইদহের শামীমা ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে চিকিৎসকের অবহেলায় আসমা হক নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যাপ্ত নজরদারি পেলে ওই প্রসূতির প্রাণ বাঁচানো সম্ভব ছিল।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের শামীমা ক্লিনিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল প্রসবব্যথা নিয়ে শামীমা ক্লিনিকে ভর্তি হন আসমা।

পরে সেখানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। সিজারের পর নবজাতক সুস্থ থাকলেও আসমার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এর মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে দেয়। স্বজনরা বুধবার দুপুরে তাকে বাড়িতে নিয়ে গেলে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে আবারও রাতে শামীমা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়।

আসমার চাচা আমির হোসেন অভিযোগ করে বলেন, ‘ভর্তি করার পর দীর্ঘসময় চিকিৎসক উপস্থিত ছিলেন না। যে ডাক্তারের সিজার করার কথা ছিল, তিনি সিজার করেননি।

আমার ভাতিজিকে অসুস্থ অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সে আরো অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে আবার হাসপাতালে নিয়ে আসি। সেসময় দায়িত্বরত নার্স ও চিকিৎসকরা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। রোগীর অবস্থার অবনতি হলেও দ্রুত কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করা হয়নি।’

অভিযোগের বিষয়ে ক্লিনিকটির মালিক ডা. শামীমা বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায় নেই।’

এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান  বলেন, ‘প্রসূতির মৃত্যুর ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে পরে জানাবেন।’

এদিকে অভিযোগ উঠেছে, জেলা স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় একের পর এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন জেলার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত