Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

২৬ বাংলা টিভি   08-Apr-2026   26

Photo

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আনোয়ার মন্ডল নামের এক মুদি দোকানিকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার মন্ডল হুদাকুশোবাড়িয়া গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে আনোয়ার মন্ডল তার দোকান বন্ধ করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, সুমন মন্ডল, জামাল হোসেন, আতিক হোসেন, নিশান ও রবিউল মুন্সী আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরের ব্যাপারে ফারুক মন্ডল বলেন, আমি এমন কোন ঘটনাতো জানি না। তাই বলে ফোন কেটে দেন।
শৈলকুপা থানার ওসি ওসি হুমায়ুন কবির মোল্লাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। অপরদিকে লাঙ্গলবাধ ক্যাম্পের আইসি এস আই আনিসুজ্জামানের ফোন বন্ধ পাওয়া যায়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত