Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বৈঠকে উঠে এলো যেসব বিষয়

২৬ বাংলা টিভি   06-Apr-2026   37

Photo

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বৈঠকে উঠে এলো যেসব বিষয়


নিউজ ডেস্ক:

পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়টিও উঠে আসে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ জোরদার করাই সরকারের লক্ষ্য।

তার মতে, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

অন্যদিকে, ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক বার্তায় জানিয়েছে, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

বার্তায় আরও বলা হয়, হাইকমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় অংশ নেন এবং পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত