Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় ৪৩০০লিটার ডিজেল জব্দ, দোকানিকে ২০হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   06-Apr-2026   41

Photo

নেত্রকোনায় ৪৩০০লিটার ডিজেল জব্দ, দোকানিকে ২০হাজার টাকা জরিমানা


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা সদরে ভ্রাম্যমান আদালত ৪৩০০লিটার ডিজেল জব্দ করেছে। একই সাথে দোকান মালিক কে ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সোমবার রাতে উপজেলার হাটখলা বাজারের "মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স" থেকে এ জ্বালানি তেল জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) নেত্রকোনা সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে "মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স" এ অবৈধভাবে ডিজেল মজুদ রাখা হয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) নেত্রকোনা সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ শামছুজ্জামান আসিফ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪৩০০লিটার ডিজেল জব্দ করা হয়, যার মূল্য ৪লাখ ২৫হাজার টাকার। এতে ১টি মামলায় দোকান মালিককে মোট ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত