Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন

২৬ বাংলা টিভি   14-Oct-2025   73

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:

ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়া বাগানের ঝিনাইদহ-যশোর  মহাসড়ক সংলগ্ন  বোয়ালীয়া বিলের সেতু-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। 

পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় হয়। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন ।  

উপজেলা সহকারী ভূমি ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, কিছু দুষ্কৃতকারী অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে জলজ জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এই অঞ্চলের নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত