Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার!

২৬ বাংলা টিভি   05-Apr-2026   64

Photo

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার!


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) এর অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার হয়েছে।

শনিবার ( ৪ এপ্রিল ) সন্ধ্যা ৬ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা যায় নি৷

বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা।

ওই অভিযানে মালিক বিহীন ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেন আভিযানিক দল। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত