Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জরুরি বৈঠক পাম্পে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না

২৬ বাংলা টিভি   04-Apr-2026   37

Photo

কোটচাঁদপুরে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জরুরি বৈঠক পাম্পে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না


প্রতিবেদকঃ

বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত এবং জনদুর্ভোগ লাঘবে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে তেল বিক্রিতে যেকোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন, "জ্বালানি তেলের সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকটকালীন সময়ে কোনো পাম্পে রাজনৈতিক প্রভাব খাটানো বরদাশত করা হবে না। কোটচাঁদপুরের প্রতিটি মানুষ যাতে সমানভাবে এবং ন্যায্যমূল্যে তেল পায়, তা নিশ্চিত করতে হবে।" তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান সভায় জানান, পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।

বৈঠকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার সংকট নিরসনে বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পুলিশ সার্কেল সায়েম রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।উপজেলার টোটন ফিলিং স্টেশন, বেলী ফিলিং স্টেশন ও কোটচাঁদপুর ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিগণ।

পাম্প মালিকরা বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে সভায় বিস্তারিত তুলে ধরেন। প্রশাসন, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের এই সমন্বিত উদ্যোগের ফলে কোটচাঁদপুরে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ ক্রেতা ও কৃষকদের ভোগান্তি দ্রুত নিরসন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত