Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে হলুদে ভেজাল মেশানো প্রতিষ্ঠান শিবনগরের তোতার মিল

২৬ বাংলা টিভি   04-Apr-2026   26

Photo

কালীগঞ্জে হলুদে ভেজাল মেশানো প্রতিষ্ঠান শিবনগরের তোতার মিল


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ। 

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শিবনগরে অবস্থিত   সাইনবোর্ড বিহীন তোতা মিয়ার হলুদের গুড়া তৈরি করা মিলটি এখন অসৎ হলুদ ব্যবসায়ীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বেশ পরিচিতি পেয়েছে। এই মিলটিতে স্থানীয় এলাকা ও বাইরে থেকে আসা হলুদ অসাধু ব্যবসায়ীরা বিপুল পরিমাণ শুকনো হলুদ গুড়া করে তাতে বুটের ডাল,  আতপ চাউলের গুড়া  এবং রং মেশানোর অভিযোগ উঠেছে। এ কাজের সময় তোতা মিয়া মিলটির প্রধান ফটক আটকে সাত আট জন শ্রমিকের সহায়তায় দিনে অনেক সময় রাতেও ভেজাল মেশানোর কাজ সম্পন্ন করেন। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন হলুদে ভেজাল মেশানের কাজ বেশি হয়ে থাকে বলে স্থানীয় সূত্র মতে জানা যায়। দীর্ঘদিন ধরে তোতা মিয়া তার হলুদের মিলে ভেজাল মেশানোর কাজ বীর দর্পে চালিয়ে গেলেও প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, তোতা মিয়া সবকিছু ম্যানেজ করেই হলুদে ভেজাল দেয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। তার মিলে প্রস্তুতকৃত ভেজাল হলুদ স্থানীয় বাজার এবং দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও পিকআপে করে বাজারজাত করা হয়। সরেজমিনে মিলটিতে যেয়ে বুট ও আতপ চাউল মেশানো অবস্থায় দেখা যায়। মিলের পেছনে বেশ কিছু আতপ চাউল ও খুদের বস্তা স্তুপ করে রাখতে দেখা যায়। 

হলুদে ভেজাল মেশানোর ব্যাপারে মিলটির স্বত্বাধিকারী তোতা মিয়ার সাথে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন। এসময় তিনি বলেন,শুকনা হলুদ মেশিনে ভাঙালে কমে যায়। এজন্যই পার্টিরা বলে কিছু চাউলের গুড়া মিশিয়ে দিতে,এ জন্য দেয়। হলুদ মিল তো আর আমার  একটা না কালীগঞ্জে। বাকি মিলগুলোও একটু দেখেন। 

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, অভিযোগ পেলে অবশ্যই ওই মিলে অভিযান চালানো হবে। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, খাদ্য তথা হলুদে ভেজাল মেশানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত