Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সেই নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

২৬ বাংলা টিভি   03-Apr-2026   31

Photo

সেই নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক:

রাজধানীর মগবাজারে ফুটপাতে ছোট একটি দোকানে বসবাস করতেন ৮০ বছর বয়সোর্ধ্ব নাঈমুদ্দিন। গতকাল ফুটপাতে অবৈধ অভিযান চলাকালে আশপাশের স্থাপনা ভাঙলেও মানবিক দিক বিবেচনায় তার নাঈমুদ্দিনের সেই স্থাপনা ভাঙেননি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ সংক্রান্ত একটি ভিডিও এবং প্রতিবেদন ভাইরাল হওয়ার পরে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ায়। সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টায় নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন তিনি এবং তাকে স্থায়ী ঘর, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন আমরা বিএনপি পরিবারকে।

মিথুন আরও জানান, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে।

গত বুধবার ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও, মানবিক দিক বিবেচনায় নাঈমুদ্দিনের ছোট্ট দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।

পরে ‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত