Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   02-Apr-2026   22

Photo

ঝিনাইদহে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার ফজের আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিটিআইয়ের অবসরপ্রাপ্ত ইনস্ট্রাক্টর ও সব্যসাচী কবি রাকিব হাসানের সভাপতিত্ব ও কবি ও সামাজিক উদ্যেক্তা মো: ইমরান হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজের আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রাণী চন্দ্র,ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ,কালবেলা প্রতিনিধি শেখ ইমন,দৈনিক রানার প্রতিনিধি বসির আহমেদ সহ অন্যন্যরা।

প্রতিযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রায় ৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি,স্বরচিত গল্প লেখা,স্বরচিত কবিতা লেখাসহ বিভিন্ন সাহিত্যভিত্তিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয় এবং তাদের প্রতিভা প্রদর্শন করে।

এসময় অতিথীরা বলেন,বর্তমান প্রজন্মের সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত