Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনার আটঘরিয়ায় ৪বছরের ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

২৬ বাংলা টিভি   01-Apr-2026   50

Photo

পাবনার আটঘরিয়ায় ৪বছরের ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা


তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি : 

পাবনার আটঘরিয়ায় পরকীয়া নিয়ে টানাপোড়েনের জেরে ৪ বছরের শিশু সন্তান তাওহীদকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মা রিমা খাতুনের (২৫) বিরুদ্ধে। সন্তানকে হত্যার পর অভিযুক্ত মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১ এপ্রিল) ভোররাতে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভরতপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী টুটুলের স্ত্রী রিমা খাতুন গত দুই বছর ধরে জনৈক এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে আগে একবার ক্ষমা চেয়ে তিনি স্বাভাবিক সংসারে ফেরেন। তবে গত মঙ্গলবার রিমার ফোনে পুনরায় ওই যুবকের ছবি ও আপত্তিকর কথোপকথন দেখে ফেলে পরিবারের সদস্যরা।

এ নিয়ে বাকবিতণ্ডা ও ক্ষোভের জেরে রাতে নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন রিমা। এরপর তিনি নিজেও ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নাতির অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন দাদি রহিমা খাতুন। তিনি তার পুত্রবধূর এই নিষ্ঠুর আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত