সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে চাঞ্চল্যকর ৯ম শ্রেণির ছাত্রীর গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
২৬ বাংলা টিভি 01-Apr-2026 34
মহেশপুরে চাঞ্চল্যকর ৯ম শ্রেণির ছাত্রীর গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার (০১ এপ্রিল) গভীর রাতে মহেশপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম হযরত (২৪)। সে মহেশপুর উপজেলার বাগ দিয়ার আইঠ গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মো. মাহফুজ আফজাল-এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গণধর্ষণ মামলার পলাতক আসামি হযরতকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য, মহেশপুর থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-০১, তারিখ: ০১/০৪/২০২৩ খ্রি.)। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
news@26banglatv.com