Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারত থেকে এসেছে আরও ৭ হাজার টন ডিজেল

২৬ বাংলা টিভি   31-Mar-2026   28

Photo

ভারত থেকে এসেছে আরও ৭ হাজার টন ডিজেল


নিউজ ডেস্ক:

ভারতের নুমালীগড় থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এর ফলে চলতি মার্চ মাসে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় এই চালানটি ডিপোতে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।

তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা সময় নিয়ে ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে তা পার্বতীপুর ডিপোতে পৌঁছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। এর আগে গত ১১ মার্চ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রথম ধাপে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসে।

পরে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ১০ হাজার টন ডিজেল আমদানি করা হয়। সব মিলিয়ে মার্চ মাসে তিন ধাপে ১৫ হাজার টন এবং সর্বশেষ চালানসহ মোট ২২ হাজার টন ডিজেল দেশে এসেছে।

এছাড়া জ্বালানি চাহিদা পূরণে আগামী এপ্রিল মাসে আরও ৪০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০ হাজার টন করে ডিজেল পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর টার্মিনালে পৌঁছাবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত